শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নির্বাচনে সোজা পথে হাঁটবে বরিশাল পুলিশ: বিএমপি কমিশনার

শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
নির্বাচনে সোজা পথে হাঁটবে বরিশাল পুলিশ: বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সোজা পথে হাঁটবে। কোনো বাঁকা পথ বেছে নিবে না এ প্রতিষ্ঠানটি। আর নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস দমনে এরই মধ্যে বিশেষ অভিযান শুরু হয়েছে, সেটিকে আরও জোরদার করা হবে। শুক্রবার (১৫ ডিসেম্বর) মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার জিহাদুল কবির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নগরবাসী পুলিশের কাছে যাতে নির্ভয়ে যেতে পারেন তা নিশ্চিত করতে হবে। এমনকি কমিশনারের কার্যালয়ও থাকবে সবার জন্য উন্মুক্ত, কর্মকর্তাদের সাথে দেখা করতে কোনো বাধা নেই। বিএমপিতে সাধারণ ডায়েরি (জিডি), মামলা, ক্লিয়ারেন্স নিতে পুলিশ কোনো টাকা নেবে না। এ জন্য মামলা বাড়ল কি কমল সেটা বিষয় নয়। জিডি নয়, অপরাধ হলেই মামলা হবে।

আগামী এক মাসের মধ্যে একটি সাইবার ক্রাইম ইউনিট গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন, সাংবাদিকরা হলো পুলিশের সহায়ক পেশাজীবী। অপরাধ দমনে তাদের সহযোগিতা অনস্বীকার্য। আসন্ন নির্বাচন যাতে সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে পারা যায় সে লক্ষে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এবং বলেন, অপরাধ ও অপরাধীদের তালিকা করে দমন করা হবে। কমিউনিটি পুলিশকে শক্তিশালী করে পারিবারিক ও সামাজিক অপরাধ সামাজিকভাবেই নির্মূল করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মো. শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মো. আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিএম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত) রুনা লায়লা এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির প্রমুখ।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

দৈনিক বরিশালের আলো |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(14 ভিউ)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মোস্তফা কামাল (জুয়েল)

ফোন নাম্বারঃ ০৪৩১-৬৪১৯১ মোবাইলঃ ০১৭১২৭৫৭৯০৩ ইমেইলঃ newsbarisaleralo@gmail.com