বানারীপাড়ার চাখারে সন্ধ্যা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক ঝটিকা অভিযান চালিয়েছে। স্থানীয় সচেতন যুবকদের সহায়তায় মাটি বোঝাই একটি ট্রলার ও ৮ জন শ্রমিককে আটক করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নওসীন ও ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিং ঘটনাস্থলে গিয়ে ট্রলারটি প্রকাশ্যে ২ লক্ষ ৫৫ হাজার টাকায় নিলামে বিক্রি করেন।
এছাড়া আটককৃত ৮ শ্রমিকের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় আসামিদের বরিশাল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন কঠোর ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ প্রতিনিধি মৃধা আজাদ বরিশাল