সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

উজিরপুরের জল্লা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহর লাল সরকারের বিরুদ্ধে ৫ ই আগস্ট এর আগে নানা অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন উজিরপুরের সাধারণ জনগণ

রবিবার, ২৮ জুন ২০২৬

উজিরপুরের জল্লা ইউনিয়নে আওয়ামীলীগের সাধারন সম্পাদক জওহর লাল সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

বরিশাল ডেক্সঃ

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জওহর লাল সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও নানা অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি জল্লা ইউনিয়নে প্রভাব বিস্তার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের সময়ও তিনি সাবেক আওয়ামীলীগ মেয়র সাদেক আব্দুলাহ সাথে থেকে শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িত ছিলেন। ইউনিয়নে বসে তিনি বিভিন্নভাবে প্রভাব খাটিয়েছেন বলেও দাবি করেন স্থানীয়রা।
তবে বর্তমানে জহর লাল সরকার প্রকাশ্যে ঘোরাফেরা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, যেখানে চুনোপুটিরাও ছার পায়নি সেখানে ওর মত রাঘব বোয়াল কিসের অদৃশ্য শক্তিতে রয়ে গেছে। আরও যানান, বরিশাল সদরের একটি ডায়াগনস্টিক সেন্টারেও তাকে নিয়মিত দেখা যায়। তার বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি বলেও অভিযোগ করছেন তারা।
স্থানীয়দের প্রশ্ন, এত অভিযোগের পরও কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬

দৈনিক বরিশালের আলো |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(101 ভিউ)

(83 ভিউ)

(73 ভিউ)

(66 ভিউ)

(66 ভিউ)

(65 ভিউ)

(64 ভিউ)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মোস্তফা কামাল (জুয়েল)

ফোন নাম্বারঃ ০৪৩১-৬৪১৯১ মোবাইলঃ ০১৭১২৭৫৭৯০৩ ইমেইলঃ newsbarisaleralo@gmail.com