মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বরিশালে মাদক বিক্রেতাকে কারাদণ্ড

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
বরিশালে মাদক বিক্রেতাকে কারাদণ্ড

*বরিশালে মাদক বিক্রেতার কারাদন্ড*

গাঁজাসহ আটক বিক্রেতা সঞ্জয় বল্লভকে (৩৮) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানিয়েছেন, মাদক নিয়ন্ত্রনে নিয়মিত অভিযানের অংশহিসেবে ১৭ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের একদল টিম আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নের তেতলা এলাকায় অভিযান পরিচালনা করেন।

  • এসময় সঞ্জয় বল্লভ (৩৮) নামের এক গাঁজা বিক্রেতাকে পঞ্চাশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সঞ্জয় ওই এলাতার মৃত কৃষ্ণ কান্ত বল্লভের ছেলে। উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার আরও জানিয়েছেন, আটককৃত সঞ্জয়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন বনিক। বিশেষ প্রতিনিধি মৃধা আজাদ বরিশাল.
Facebook Comments Box
advertisement

Posted ৪:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক বরিশালের আলো |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(148 ভিউ)

(143 ভিউ)

(128 ভিউ)

(127 ভিউ)

(117 ভিউ)

(115 ভিউ)

(113 ভিউ)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মোস্তফা কামাল (জুয়েল)

ফোন নাম্বারঃ ০৪৩১-৬৪১৯১ মোবাইলঃ ০১৭১২৭৫৭৯০৩ ইমেইলঃ newsbarisaleralo@gmail.com