বরিশাল নগরীর রুপাতলি ২৫ নং ওয়ার্ড গেস্টার বাইন এলাকায় ওই ওয়ার্ডের সাধারণ জনগণের ভোগান্তির যেন শেষ নেই বরিশাল সিটির ভিতর থাকা সত্ত্বেও ২৫ নং ওয়ার্ডের সাধারণ জনগণ সিটি কর্পোরেশনের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন যাবত ওই ওয়ার্ডের বাসিন্দারা ড্রেনের জন্য বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো সুফল পায়নি। ২৫ নং ওয়ার্ডের সাধারণ জনগণের একটাই দাবি অতি দ্রুত এই ওয়ার্ডের ড্রেন থেকে রাস্তা সংস্কার করা হয় এবং মানুষ যাতে এই ভোগান্তি থেকে রক্ষা পায় একটু বৃষ্টি হলেই ২৫ নং ওয়ার্ডের বাসা বাড়ি হাঁটুর নিচে তলিয়ে যায় বরিশাল সিটি কর্পোরেশনের এরকমের অব্যাবস্থাপনার জন্য এমন ভোগান্তি পোয়াচ্ছে ২৫ নং ওয়ার্ডের সাধারণ জনগণ। ২৫ নং ওয়ার্ডের গেস্টারবাইন থেকে পশ্চিম রুপাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত অতি দ্রুত ড্রেনের ব্যবস্থা এবং রাস্তা সংস্কারের জন্য ওই ওয়ার্ডের অন্যান্য ব্যক্তি নেতৃত্বে একটি মানববন্ধন করা হয় এই মানববন্ধনে নেতৃত্ব দেন মোঃ সোহাগ দুরানি। মোহাম্মদ আনোয়ার হোসেন দুরানি। মোহাম্মদ মুক্তাল গাজী মোঃ সোহরাব হাওলাদার মোহাম্মদ হানিফ খান এবং ফারুক শিকদারসহ স্থানীয় হাজারো জনতা একত্রিত হয়ে এই ড্রেন এবং রাস্তার জন্য জোর দাবি জানিয়েছেন। বিশেষ প্রতিনিধি মৃধা আজাদ বরিশাল