আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদের পক্ষ থেকে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদ, বরিশাল জেলার পক্ষ থেকে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (১৫ জুন) বরিশাল জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদের নেতারা বলেন, বরিশালের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী। পাশাপাশি জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় করে একটি প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
নবনির্বাচিত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব শুভেচ্ছা জানাতে আসা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বরিশালের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদ, বরিশাল জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।