বরিশাল মহানগর পুলিশের গত ১৬ জুন ২০২৬ খ্রি. তারিখের বিশেষ আভিযানিক সাফল্য।
বিএমপি মিডিয়া সেল
[১৭ জুন ২০২৬]
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৪ (চার) টি থানা ও গোয়েন্দা শাখা পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনায় ০৪ থানা ও গোয়েন্দা পুলিশের বিশেষ আভিযানিক টিম নগরীর বিভিন্ন স্থান থেকে
১) মাদক উদ্ধার ও গ্রেফতার: ৭৫ পিচ কথিত ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাজা সহ ৩ জন।
২) গ্রেফতারি পরোয়ানায় আটক: ১০ জন।
৩) অন্যান্য আইনে গ্রেফতার: ০৩ জন।
৪) বরিশাল মহানগর অধ্যাদেশে গ্রেফতার: ১০ জন
৫) নিয়মিত (পূর্বের মামলা সহ) মামলায় গ্রেফতার: ৫ জন সহ সর্বমোট ৩১ জন অভিযুক্তকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশাল মহানগর পুলিশের এই প্রক্রিয়া চলমান থাকবে. মৃধা আজাদ বরিশাল