বরিশাল জেলা পুলিশের মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মেধা, সততা ও সুদক্ষ দিক-নির্দেশনায় বরিশাল জেলাকে নিরাপদ রাখার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে মে/২০২৬ মাসের ‘অপরাধ পর্যালোচনা সভা’। আজ সোমবার (১৫ জুন) দুপুর ১২:০০ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান। সভায় তিনি প্রতিটি অপরাধের ধরন নিখুঁতভাবে বিশ্লেষণ করেন এবং অপরাধ দমনে আইনি প্রক্রিয়ার পাশাপাশি মানবিক পুলিশিংয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ও আবেগঘন মুহূর্ত ছিল মে মাসের গুরুত্বপূর্ণ ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি প্রদান। ভালো কাজের মূল্যায়ন হিসেবে পুলিশ সুপার মহোদয় নিজ হাতে বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট,সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন। যোগ্য কাজের এই সঠিক মূল্যায়ন মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
- উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল)জনাব আবু ছালেহ্ মোঃ আনছার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।