বুধবার ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বরিশাল নগরীতে ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে ২৬ নং ওয়ার্ডের নতুনহাট বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়

শুক্রবার, ১৯ জুন ২০২৬
বরিশাল নগরীতে ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে ২৬ নং ওয়ার্ডের নতুনহাট বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়

ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে ২৬ নং ওয়ার্ডের নতুন হাট বাজারে ইজিবাইক সংগ্রাম পরিষদ ২৬ নং ওয়ার্ড শাখার বিক্ষোভ অনুষ্ঠিত

‎আজ ১৯শে জুন শুক্রবার বিকাল ৫ টায় ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে ২৬ নং ওয়ার্ডের নতুন হাট বাজারে রিকশা,ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ ২৬ নং ওয়ার্ড শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়। রিকশা,ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ ২৬ নং ওয়ার্ড শাখার সভাপতি কবির খান এর সভাপতিত্বে ও রিকশা,ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক রমজান আকনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহবায়ক সুজন আহমেদ, রিকশা,ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক আয়ুব আলী তালুকদার, সংগ্রাম পরিষদের ২৮ নং ওয়ার্ড শাখার প্রচার সম্পাদক সুমন সরদার, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়ন (রেজি নং বরিশাল ৬৩)এর প্রচার সম্পাদক এখলাস আহমেদ।
নিহত নাজমুলের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিহত নাজমুলের মা মোসা : সালমা বেগম, নিহতের বোন মোসা: মুন্নি আক্তার বিউটি , নিহতের স্ত্রী মোসা: নিপা বেগম।
সংগ্রাম পরিষদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ২৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন, সাবেক মেম্বার আবুল বাশার আবু প্রমুখ।
বক্তারা বলেন ,গত ১৩ জুন থেকে ইজিবাইক চালক নাজমুলকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পরে ১৫ জুন কালিজিরা নদীর পাড়, মুন্সিবাড়ির সামনে তার লাশ পাওয়া যায়। বক্তারা অবিলম্বে ইজিবাইক চালক নাজমুল হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিশেষ প্রতিনিধি মৃধা আজাদ বরিশাল

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক বরিশালের আলো |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(105 ভিউ)

(85 ভিউ)

(75 ভিউ)

(72 ভিউ)

(69 ভিউ)

(69 ভিউ)

(66 ভিউ)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মোস্তফা কামাল (জুয়েল)

ফোন নাম্বারঃ ০৪৩১-৬৪১৯১ মোবাইলঃ ০১৭১২৭৫৭৯০৩ ইমেইলঃ newsbarisaleralo@gmail.com