রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বস রয়েছে কারাগারে তার শিষ্য রয়েছে পাহাড় তবিয়তে দেশজুড়ে সমালোচনা বেনজিরের ক্যাশিয়ার হলেন সিরাজগঞ্জ জেলা এসপি

শনিবার, ২০ জুন ২০২৬
বস রয়েছে কারাগারে তার শিষ্য রয়েছে পাহাড় তবিয়তে দেশজুড়ে সমালোচনা বেনজিরের ক্যাশিয়ার হলেন সিরাজগঞ্জ জেলা এসপি

বস রয়েছে কারাগারে শিষ্য রয়েছে বহাল তবিয়তে দেশজুড়ে সমালোচনা,বেনজিরের ক্যাশিয়ার হলেন সিরাজগঞ্জ জেলার এসপি।

সিরাজগঞ্জ জেলার এসপির বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ২ কোটি টাকা নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে বিস্তারিত ভিডিও ও অডিও প্রমাণ শিগগিরই প্রকাশ করা হবে। তার স্ত্রী একজন আইনজীবী তার স্ত্রীর একাউন্টে টাকা লেনদেন হয়েছে সকল প্রমাণসহ তথ্য প্রকাশ করা হবে।
সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) বর্তমানে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার। আওয়ামী লীগ সরকারের আমলে সিরাজগঞ্জের বর্তমান পুলিশ সুপার (এসপি) মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মূলত রাজধানীর রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (CPH) পুলিশ সুপার (সুপারিনটেনডেন্ট) হিসেবে দীর্ঘ সময় কর্মরত ছিলেন।
২০২১ সালের ফার্স্ট প্রমোশন বোর্ডে এসপি হন তিনি। তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তাকে প্রমোশন বোর্ডের নাম বাদ দিয়েছিলেন সেই নিয়ে তৎকালীন পুলিশের আইজিপি বেনজির আহমেদের সাথে তর্কে জড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, বেনাজির আহমেদ স্পষ্ট বলেন তাকে প্রমোশন না দেয়া হলে বোর্ড বাতিল করে দিব। উক্ত বিষয় পুলিশের তৎকালীন সকল ঊর্ধ্বতন কর্মকর্তা অবগত তিনি বেনজির আহমেদের খুবই ঘনিষ্ঠ এবং সহচর হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। বেনজিরের সেই অতীতের অবদান তিনি ভুলে যাননি আজও সরাসরি বেনজির আহমেদের সাথে তার যোগসুত্র আছে। এছাড়াও এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ২ কোটি টাকা নেওয়ার ভিডিও অডিও রয়েছে ভুক্তভোগী পরিবারের কাছে। তা প্রকাশ করা হবে বলে জানান তার পরিবার।

Facebook Comments Box
advertisement

Posted ১:১২ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬

দৈনিক বরিশালের আলো |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(59 ভিউ)

(39 ভিউ)

(34 ভিউ)

(33 ভিউ)

(32 ভিউ)

(27 ভিউ)

(25 ভিউ)

(24 ভিউ)

(23 ভিউ)

(22 ভিউ)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মোস্তফা কামাল (জুয়েল)

ফোন নাম্বারঃ ০৪৩১-৬৪১৯১ মোবাইলঃ ০১৭১২৭৫৭৯০৩ ইমেইলঃ newsbarisaleralo@gmail.com