শুক্রবার ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

৯৯৯ নম্বরে স্ত্রীর কল পেয়ে মাদকসহ আইনজীবী স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ

বুধবার, ২৪ জুন ২০২৬
৯৯৯ নম্বরে স্ত্রীর কল পেয়ে মাদকসহ আইনজীবী স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ

৯৯৯ নম্বরে স্ত্রীর ফোনকলে মাদকসহ আইনজীবী স্বামী গ্রেফতার

২১ জুন ২০২৬ রবিবারে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে চাঁদপুর সদর থেকে গৃহীত ফোনকলে একজন নারী কলার জানান, তার স্বামী মাদক সেবন করেন এবং তাঁকে প্রায়ই মারধর করেন। এই মুহূর্তে বাসায় বসে মাদক সেবন করছেন এবং মাদক রয়েছে তার কাছে।

৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপুর সদর থানায় জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল রেদোয়ানুর রহমান এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই রাজু মিয়া।
সংবাদপ্রাপ্ত হয়ে চাঁদপুর সদর থানার এসআই আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল চাঁদপুর সদরের ৭ নম্বর ওয়ার্ডের রেলওয়ে কাঁচা কলোনীর একটি বাড়ি থেকে আইনজীবী এডভোকেট মোহাম্মদ এমরান (৪৫)কে ১৮ পিস ইয়াবা বড়িসহ গ্রেফতার করে।
এ সংক্রান্ত পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিশেষ প্রতিনিধি মৃধা আজাদ বরিশাল

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২৬

দৈনিক বরিশালের আলো |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(107 ভিউ)

(85 ভিউ)

(75 ভিউ)

(73 ভিউ)

(71 ভিউ)

(69 ভিউ)

(66 ভিউ)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মোস্তফা কামাল (জুয়েল)

ফোন নাম্বারঃ ০৪৩১-৬৪১৯১ মোবাইলঃ ০১৭১২৭৫৭৯০৩ ইমেইলঃ newsbarisaleralo@gmail.com