শুক্রবার ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বরিশালের উজিরপুরে সাতলা গ্রামের মায়ের সাথে অভিমান করে পঞ্চম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে

বুধবার, ২৪ জুন ২০২৬
বরিশালের উজিরপুরে সাতলা গ্রামের মায়ের সাথে অভিমান করে পঞ্চম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে পঞ্চম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১২টার দিকে নিজ বসতঘরের জানালার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।

মৃত নাদিয়া ইসলাম (১১) উপজেলার সাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ সাতলা গ্রামের আলী আকবর সিকদারের মেয়ে। সে স্থানীয় সাতলা বিকন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নাদিয়ার সঙ্গে তার মায়ের খাবার নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে সে নিজ ঘরের জানালার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের দাবি।

মৃতের বাবা আলী আকবর সিকদার বলেন, আমি ঢাকায় মাছের ব্যবসা করি। আমার স্ত্রী লামিয়া বেগম ও তিন কন্যাসন্তান গ্রামের বাড়িতে থাকে। সেদিন শাকসবজি রান্না করা হয়েছিল। তা খাওয়া এবং ঠিকভাবে লেখাপড়া করতে বলায় নাদিয়া অভিমান করে আত্মহত্যা করে।

ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ প্রতিনিধি মৃধা আজাদ বরিশাল।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৯ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২৬

দৈনিক বরিশালের আলো |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(107 ভিউ)

(85 ভিউ)

(75 ভিউ)

(73 ভিউ)

(71 ভিউ)

(69 ভিউ)

(66 ভিউ)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মোস্তফা কামাল (জুয়েল)

ফোন নাম্বারঃ ০৪৩১-৬৪১৯১ মোবাইলঃ ০১৭১২৭৫৭৯০৩ ইমেইলঃ newsbarisaleralo@gmail.com