শুক্রবার ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

৯৯৯ নম্বরে ফোন কলে স্বামী গ্রেফতার ছয় মাসের কারাদণ্ড

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
৯৯৯ নম্বরে ফোন কলে স্বামী গ্রেফতার ছয় মাসের কারাদণ্ড

৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেফতার, ছয়মাসের কারাদন্ড

২৪ জুন ২০২৬ বুধবার সকাল সাড়ে আটটায় একজন নারী কলার মুন্সীগঞ্জের সিরাজদিখান থানাধীন পশ্চিম রাজদিয়া থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি গর্ভবতী, তার নেশাসক্ত স্বামী তাকে সারারাত ধরে মারধর করেছে। এখন তাকে একটি ঘরে আটকে রেখেছে এবং বের হতে দিচ্ছে না। তিনি তার একজন প্রতিবেশীর মোবাইল ফোন থেকে ৯৯৯ নম্বরে ফোন করেছেন জানিয়ে তাকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

  1. ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সিরাজদিখান থানায় জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল সুমাইয়া জাহান এবং বুলবুল আহমেদ। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই ইন্দু জ্যোতি রায়।  ফোন করলে

    সংবাদপ্রাপ্ত হয়ে সিরাজদিখান থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী কলারকে উদ্ধার করে এবং তার স্বামী অভিযুক্ত আল-আমিন (৩২), পিতা- আলী আকবর, পশ্চিম রাজদিয়া, সিরাজদিখান, মুন্সীগঞ্জ-কে গ্রেফতার করে। তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযুক্তকে সিনথিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি)’র ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত অভিযুক্তকে ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করে। সিরাজদিখান থানা পুলিশ দলের এসআই সাজ্জাদ হোসেন ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দৈনিক বরিশালের আলো |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(107 ভিউ)

(85 ভিউ)

(75 ভিউ)

(73 ভিউ)

(71 ভিউ)

(69 ভিউ)

(66 ভিউ)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মোস্তফা কামাল (জুয়েল)

ফোন নাম্বারঃ ০৪৩১-৬৪১৯১ মোবাইলঃ ০১৭১২৭৫৭৯০৩ ইমেইলঃ newsbarisaleralo@gmail.com