নলছিটিতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নলছিটির কালিজিরা ব্রিজ এলাকার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন স্থান থেকে ১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বাবুল সিকদার (৫৩) ও আরিফ সিকদার (২৮)। বুধবার (২৪ জুন) রাত ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১,০০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নলছিটি থানায় মামলা দায়ের করা হয়েছে। বিশেষ প্রতিনিধি মৃধা আজাদ বরিশাল