পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
পটুয়াখালীর দুমকিতে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এই বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃত ব্যক্তির কাছ থেকে আনুমানিক ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫০০ পিস ইয়াবা এবং নগদ ৪ হাজার ৪৫ টাকা জব্দ করা হয়।
- জব্দকৃত ইয়াবা, নগদ অর্থ ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। বিশেষ প্রতিনিধি মৃধা আজাদ বরিশাল