বরিশাল নগরীর রুপাতলিতে ২৫ নং ওয়ার্ডের গ্যাস্টারবাহিনী এলাকায় দীর্ঘদিন যাবত ওই ওয়ার্ডের সাধারণ জনগণের ভোগান্তির যেন শেষ নেই। ২৫ নং ওয়ার্ডের রাস্তা এবং ড্রেন না থাকার কারণে ওই ওয়ার্ডের স্কুল শিক্ষার্থী থেকে সাধারণ জনগণ দীর্ঘদিন যাবত এই ভোগান্তিতে জীবন যাপন করছে একটু বৃষ্টি হলেই সাধারণ মানুষের দুর্দশার যেন শেষ নেই। বরিশাল সিটির ভিতর থাকা সত্ত্বেও সিটি কর্পোরেশনের অনেক মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে ওই ওয়ার্ডের সাধারণ জনগণ। তাই ২৫ নং ওয়ার্ডএলাকার হাজারো মানুষ রাস্তায় নেমে মানববন্ধন করে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের কাছে জোর দাবি জানিয়েছে অতি দ্রুত ২৫ নং ওয়ার্ডের গেস্টারবাইন থেকে পশ্চিম রুপাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক এবং ড্রেনের জন্য এই মানববন্ধন করা হয় এতে ওই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। মোহাম্মদ সোহাগ দুরানি মোঃ আনোয়ার হোসেন নূরানী মোঃ সূরা হাওলাদার মোহাম্মদ মুক্তাল গাজী মোহাম্মদ হানিফ খান এবং ফারুক শিকদারের নেতৃত্বে এই মানববন্ধন করা হয়। বিশেষ প্রতিনিধি মৃধা আজাদ বরিশাল